ব্রেকিং নিউজ:
Search

ক্রিকবাজের বর্ষসেরা দলে মুস্তাফিজ

শনিবার, ২ জানুয়ারি,২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম

Mustafizur rahman

স্পোর্টস ডেস্ক: সবধরনের ফরমেটের সাফল্য, পারফর্ম, নৈপুণ্য বিবেচনা করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট “ক্রিকবাজ “প্রকাশিত বর্ষসেরা  দলে জায়গা করে নিয়েছেন কাটার স্পেশালিষ্ট মুস্তাফিজুর রহমান।

বর্ষসেরা এই দলে এশিয়ার প্রতিনিধিত্ব করছেন দুজন,মুস্তাফিজের পাশাপাশি রয়েছেন রবিচন্দ্র অশ্বিন। মুস্তাফিজ এর আগে আইসিসি ও টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত বর্ষসেরা ওয়ীনডে দলেও জায়গা করে নিয়েছিলেন।

“ক্রিকবাজে” মুস্তাফিজ সম্পর্কে বলা হয়,মুস্তাফিজ এই বছরের সেরা সন্ধান ছিল। প্রতিদিন ৫ উইকেট পাওয়া সহজ নয় কিন্তু মুস্তাফিজ তা করেছেন,তাও অবার ভারতের বিপক্ষে পর পর দুই ম্যাচে। ভারত,দক্ষিন আ়ফ্রিকার মত শক্তিশালি দলকে হারানোর পিছনে মুস্তাফিজ মুল কারিগর হিসেবে কাজ করেছেন। ক্যারিয়ার শুরুর কিছুদিনেই মুস্তাফিজ তিনবার ৫ উইকেট শিকার করেছেন।

ক্রিকবাজের বর্ষসেরা দল : ডেভিড ওয়ার্নার,অ্যালিষ্টার কুক,কেইন উইলিয়ামসন,স্টিভেন স্মিথ,জো রুট, রস টেইলর, এ বি ডিভিলিয়ার্স,রবিচন্দ্র অশ্বিন,মিচেল স্ট্র্যাক,ট্রেন্ট বোল্ট,মুস্তাফিজুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image