এই মাত্র:

নাগরিক স্বার্থকে বিবেচনায় রেখে চসিক যাবতীয় সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর

Sunday,15 Oct 2017

Ctgbarta24.com

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদ এর অর্থ ও সংস্থাপন ষ্ট্যান্ডিং কমিটির ২৬ তম সাধারন সভায় গৃহকর ও রেইট এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধে ১০০% সারচার্জ মওকুফ এবং বিগত মেয়রের আমলে ধার্যকৃত স্ল্যাব নির্মাণ ফি কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে পুনঃধার্য্য হল।

আজ ১৫ অক্টোবর রবিবার, দুপুরে মেয়র বাসবভনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ম নির্বাচিত পরিষদ এর অর্থ ও সংস্থাপন ষ্ট্যান্ডিং কমিটির ২৬ তম সাধারন সভায় গৃহ কর ও রেইট এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধে ১০০% সারচার্জ মওকুফ এবং বিগত মেয়রের আমলে ধার্যকৃত স্ল্যাব নির্মাণ ফি কমিয়ে সর্বনি¤œ পর্যায়ে ধার্য্য হল। সভায় সভাপতিত্ব করেন অত্র স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. শফিউল আলম।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন,কমিটির সদস্য কাউন্সিলর নাজমুল হক ডিউক, মাজহারুল ইসলাম চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, ফারজানা পারভিন, ফারহানা জাবেদ, সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন এবং বিশেষ আমন্ত্রণে প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরনী অনুমোদন, সারচার্জ মওকুফ, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি’র উপর আরোপিত সারচার্জ মওকুফ এবং ওয়ার্ড পর্যায়ে স্ল্যাব এর তালিকা প্রণয়ন ও ফি আদায় সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় আগামী ১৬ অক্টোবর হতে ১৪ নভেম্বর তারিখের মধ্যে বকেয়া গৃহকর ও রেইট এবং ট্রেড লাইসেন্স ফি হালনাগাদ পরিশোধের উপর আরোপিত ১০০% সারচার্জ মওকুফ এর সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় এ সুযোগ গ্রহণ করে ১৪ নভেম্বর এর মধ্যে হালনাগাদ গৃহকর ও রেইট এবং ট্রেডলাইসেন্স ফি পরিশোধ করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি অনুরোধ করা হয়। এছাড়াও ব্যক্তিমালিকানাধীন এলাকায় স্ল্যাব নির্মাণএর ক্ষেত্রে বিগত মেয়রের সময়ের ধার্যকৃত ফি প্রতি বর্গফুট ৫ শত টাকার স্থলে ২৫০ টাকা নির্ধারণ, ছোট ছোট লেইন-বাই লেইনে প্রতি বর্গফুট ফি মাত্র ৩ শত টাকা এবং বাণিজ্যিক এলাকায় পূর্বের মেয়রের সময়ে ধার্যকৃত প্রতি বর্গফুট দেড় হাজার টাকার স্থলে কমিয়ে প্রতি বর্গফুট ফি ১ হাজার টাকা ধার্য করা হয়।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সম্মানীত নাগরিকদের স্বার্থ বিবেচনায় বকেয়া গৃহকর ও রেইট এবং ট্রেডলাইসেন্স ফি হাল নাগাদ পরিশোধে ১৪ নভেম্বর তারিখ পর্যন্ত আরোপিত ১০০% সারচার্জ মওকুফ করা হল। এছাড়াও স্ল্যাব নির্মাণের ক্ষেত্রে পূর্বের মেয়রের ধার্যকৃত ফি কমিয়ে অর্ধেকে নিয়ে আসা হল। মেয়র বলেন, সম্প্রতি পঞ্চবার্ষিকী পৌরকর পুনঃমূল্যায়ন সংক্রান্ত আপিল আপত্তি দাখিলের সময়সীমা সম্মানীত নাগরিকদের স্বার্থে ১১ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

তিনি বলেন, পঞ্চবার্ষিকী পৌরকর এসেসমেন্ট সংক্রান্ত বিষয়ে নগরবাসীর পক্ষে সম্মানীত সাবেক মেয়রবৃন্দ সহ নানা শ্রেনী ও পেশার বিভিন্ন সংগঠনের সুচিন্তিত মতামত, প্রস্তাবনা ও দাবী সমূহ আমলে নিয়ে আপিল শুনানীর মাধ্যমে হোল্ডারদের মতামত যাচাই-বাছাই করে ধার্যকৃত পৌরকর সহনশীল পর্যায়ে আনায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্পুর্ণভাবে আন্তরিক। এছাড়াও নগরীর আদিবাসি অসচ্ছল, হতদরিদ্র, দরিদ্র ও সীমিত আয়ের সম্মানীত হোল্ডারদের পৌরকর মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, তাঁর দায়বদ্ধতা ও অঙ্গীকার থেকে সম্মানীত নগরবাসীর যে কোন দাবী ও আপত্তি বিবেচনায় তিনি একমত আছেন। নাগরিক স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যাবতীয় সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে তিনি সম্মানীত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, ডাক্তার সহ নানা শ্রেনী ও পেশার সকলের সহযোগিতা বিনয়ের সাথে প্রত্যাশা করেন। তিনি আরো আশা করেন, নগরবাসী চট্টগ্রামের উন্নয়ন এবং বিশ্বমানের বাসোপযুগি পরিবেশ বান্ধব নগর গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহযোগিতার হাত প্রশস্থ করে চট্টগ্রামের কাংখিত উন্নয়ন তরান্বিত করার সুযোগ প্রসারিত করবেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image