সিঙ্গাপুরে সরকারি অফিসে বন্ধ হচ্ছে ইন্টারনেট

ctgbarta24.com

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬

সিঙ্গাপুরে সরকারি অফিসে বন্ধ হচ্ছে ইন্টারনেট

সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের অফিসে বন্ধ করে দেয়া হচ্ছে কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার।

সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আগামী বছরের মে মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশটির সরকার বলছে, নিরাপত্তার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের দৈনিক দ্য স্টেটস টাইমসের বরাত দিয়ে বিবিসি এক খবরে বুধবার (৮ জুন) দেশটির সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সিঙ্গাপুর সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশটি লক্ষাধিক কম্পিউটার ইন্টারনেটবিহীন হয়ে যাবে। তবে সরকারের প্রযুক্তি উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান আইডিএ বলছে, এ কারণে যোগাযোগে কোনো সমস্যা তৈরি হবে না। প্রতিষ্ঠানটি জানায়, সরকারি কর্মকর্তাদের কম্পিউটার ইন্টারনেটবিহীন করার অন্যতম প্রধান কারণ হলো সাইবার আক্রমণ থেকে রেহাই পাওয়া এবং ম্যালওয়্যারের বিস্তার রোধ করা।

তবে কর্মকর্তারা ব্যক্তিগত ট্যাব কিংবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কারণ, এসব ডিভাইস সরকারি ই-মেইল সিস্টেমে প্রবেশ করতে পারে না। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে সিঙ্গাপুরের এক লাখ কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করতে হবে।

আইডিএর একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আইটি নিরাপত্তাব্যবস্থা নিয়ে সিঙ্গাপুর সরকার নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। আইটি নেটওয়ার্ক আরও নিরাপদ করতে এ কাজ করা হয়। আমরা কিছু সরকারি কর্মকর্তার জন্য কর্মক্ষেত্রে পৃথক উপায়ে ইন্টারনেটে প্রবেশের উপায় নিয়ে কাজ করছি।’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তাদের কম্পিউটার ইন্টারনেটবিহীন করা হলেও সরকারি সেবার মান কমবে না। স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ব্যক্তিগত যন্ত্রে সরকারি কর্মকর্তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর প্রয়োজনীয় ক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ থাকা বিশেষ কম্পিউটারে কাজ করবেন সরকারি কর্মকর্তারা।

২০১৩ সালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে হ্যাকারদের হামলার পর দেশটির পক্ষ থেকে আইটি নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিঙ্গাপুর সরকারের এ সিদ্ধান্তটি ভালো না মন্দ এবং এ সিদ্ধান্ত সিঙ্গাপুরকে পেছনে নিয়ে যাবে কি না, এ নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক জনমত গড়ে উঠেছে। অনেকে বলছেন, এটি একটি খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে এ সিদ্ধান্ত সিঙ্গাপুরের তথ্যপ্রযুক্তি খাতকে পেছনে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পানির নিচে থেকে জেগে উঠলো শহর আন্তর্জাতিক ডেস্ক ।  শনিবার, ১৮ জুন পানির নিচে থেকে জেগে উঠলো শহর চীনের ঝেজিয়াং প্রদেশের ১৩০০ বছর আগে যে শহরটি রাজনৈতিক এবং অর্থনৈতিক রাজধানী ছ...
সংখ্যাগরিষ্ঠ যুক্তরাস্ট্রে নাইট ক্লাবে হামলায় বন্ধুদের হারিয়ে শোকে আবেগাপ্লুত । রনিয়া রহিম: আমার ধারণা পৃথিবীতে ভালোমানুষের সংখ্যা বেশি। যখন কোন সুবিশাল ট্রাজেডি...
সেলফিতে চিহ্নিত মাওবাদী গেরিলা দম্পতি... আন্তর্জাতিক ডেস্ক।  ১৭ জুন ২০১৬ সেলফিতে চিহ্নিত মাওবাদী গেরিলা দম্পতি সেলফির প্রেমে বুঁদ বর্তমান প্রজন্ম। বাদ যাননি নকশাল নেতাও। কিন্তু বউয়ের স...
গুলিবিদ্ধ ব্রিটিশ এমপি জো কক্স মারা গেছেন... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৭ জুন ২০১৬ গুলিবিদ্ধ ব্রিটিশ এমপি জো কক্স মারা গেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য গুলিবিদ্ধ জো...
সমকামীদের ক্লাবে হামলায় আইএস সম্পৃক্ততার প্রমাণ নেই... বলেছেন প্রেসিডেন্ট বারক ওবামা আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে সমকামীদের নৈশ ক্লা...



Leave a Reply