রবিবার,০২ অক্টোবর ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ীক সংগঠন নুপুর মার্কেট বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল সোমবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ২০১৬-’১৮ পর্যন্ত দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারমধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন,প্রচার সম্পাদক পদে ৩ জন,দপ্তর সম্পাদক পদে ৩জন এবং কার্যকরি সদস্যের তিন পদে ৪জন প্রার্থী রয়েছেন।
মোট ভোটার সংখ্যা ২৮১ জন।
নির্বাচন কমিটির চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান জানান, সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিটির সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, নুরুল আলম, জামাল হোসাইন ও আহমুদুল হক জানান, ‘গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে আইনজীবী এবং পোলিং অফিসার হিসেবে আইনজীবী সহকারিকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি




