আলোক নবগ্রহ ধাতুচৈত্যে শৈ^থী(ছাতা) স্থাপন ও উৎসর্গ অনুষ্ঠান উপলক্ষে খাগড়াছড়ির শহরে র‌্যালী

সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

pic2মাইন উদ্দিন, মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি ঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার আলুটিলা সাংকস্সনগরে আলোক নবগ্রহ ধাতুচৈত্যে শৈ^থী(ছাতা) স্থাপন ও উৎসর্গ অনুষ্ঠান উপলক্ষে বাজারে য়ংড বৌদ্ধ বিহার হতে র‌্যালী শোভা যাত্রা শুরু হয়ে চেংগী স্কোয়ার ঘুরে কলেজ প্রাংগনে গিয়ে শেষ হয়।

সোমবার সকালে সাধারন দায়ক-দায়িকা, প্রবজ্যা নারী-পুরুষ, শ্রমন-ভান্তে স্বতষ্পুর্ত ভাবে অংশ গ্রহন করে। র‌্যালী নেতৃত্বে ছিলেন আলোক নবগ্রহ ধাতুচৈত্যে প্রতিষ্ঠাতা, জনবল বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ড. শ্রীমৎ চন্দ্রমনি মহাস্থবির ও কাপ্তাই চিং¤্রং বৌদ্ধ বিহারে অধ্যক্ষ শ্রীমৎ পাংবোক্ষা মহাস্থবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোক নবগ্রহ ধাতুচৈত্যে শৈ^থী(ছাতা) স্থাপন ও উৎসর্গ অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি ও পাজেপ প্রাক্তন চেয়ারম্যান চাইথোঅং মারমা, সদস্য সচিব উষা মারমাসহ চাকমা, মারমা, বড়–য়া, মগ, রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মীয় গন্যমান্য বক্তিরা। সাধু সাধু প্রতিধ্বনিতে ধর্মীয় গান পরিবেশন করা হয়। এসময় র‌্যালী শোভা যাত্রা বড় প্রতিকী জাদি, পিদিসা, সিভিউ নানা সাজে-সজ্জিত চার পাশে পরিকেশতিত দাড়িয়ে সাধারন লোকজন দান-দক্ষিনা প্রদান করেন। অপরাহৃ ১টায় ১০০জনের অধিক প্রব্যজ্জ্য(শ্যাংলন ওয়ং) গ্রহন করা হয়। এর আগে মংগলবার সকাল থেকে একটানা খাগড়াছড়ি সদরস্থ আলুটিলা আলোক নবগ্রহ ধাতুচৈত্যের অভিধম্ম পিটক হতে অবিরাম ৪৮ঘন্টা ব্যাপী পাঠদান করা হয়েছে।

মংগলবার সকাল ৯টা থেকে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্টপরিখারা দান, ধর্মদেশনা, অতিথিদের বক্তব্য ও উৎসর্গকরন।
উল্লেখ্য মায়ানমার সরকারের ”সদ্ধম্ম জ্যোতিকা ধ্বজা” উপাধি প্রাপ্ত পুন্যতীর্থ চিংম্রং বিহারের বিহারাধ্যক্ষের অন্যতম শিষ্য, খাগড়াছড়ি সদরের আলুটিলায় আপনাদের কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিক দানের দ্বারা নির্মিত ’আলোক নবগ্রহ ধাতু চৈত্যে’র স্বপ্ন-দ্রষ্টা ও রুপকার ভদন্ত উ: চন্দ্রমনি মহাস্থবিরের ঐকান্তিক প্রচেষ্টায় ধাতু চৈত্যের চুড়ায় শ্বৈথি(ছাতা) স্থাপনের মাধ্যমে চৈত্যের উৎসর্গ অনুষ্ঠান ২১,২২,২৩ফ্রেব্রয়ারী ২০১৬খ্রি: তারিখ(রবি, সোম, মংগলবার) অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। মহতি অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে পুন্যময় ও সাফল্য মন্ডিত করে তোলার জন্য মৈত্রীময় আহবান করেছেন ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image