কণিকা’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বুধবার,২২ ফেবরুয়ারী ২০১৭

চট্টগ্রাম :কণিকা-একটি রক্তদাতা সংগঠন।এটি (মঙ্গলবার ) পার করল প্রতিষ্ঠার চার বছর।এর প্রতিষ্ঠালগ্ন থেকেই বুদ্ধিবৃত্তির চর্চা মাধ্যমে সেবামূলক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সাধারন মানুষের কাছে জনপ্রিয় হয়ে আসছে।

এই সংগঠনের সদস্যরা আত্মত্যাগ ও উৎসর্গীকরনের মাধ্যমে এই পর্যন্ত প্রায় ২হাজার ব্যাগ বিভিন্ন রোগীদেরকে রক্ত দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িছে।সংগঠনের ১হাজার ৪০০জন সদস্য নিয়মিত রক্ত দিয়ে এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছে।মানুষের বিভিন্ন ক্রান্তিলগ্নে এই সংগঠনের সদস্যরা দিয়েছে সঠিক দিশা।

এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী নানাবিধ কর্মসূচী আয়োজন করা হয়েছে।দিনের শুরুতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ‘কণিকা-একটি রক্তদাতা সংগঠন’ এর সদস্যরা।

পরে নগরীর জিইসিতে অবস্থিত কণিকার কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কণিকার উপদেষ্টা – সাঈদ আহসান খালিদের উপস্থিতিতে সদস্যদের নিয়ে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি সাঈদ আহমেদ নাসিফ বলেন “চার বছরের যাত্রায় বন্ধুর পথ অতিক্রম করে কণিকার আজকের এই অবস্থান সম্ভব হয়েছে, কেবল সংগঠনের নিবেদিত সদস্যদের আত্মত্যাগ ও উৎসর্গীকরনের বিশেষ গুনাবলীয় কল্যাণে।

নাগরিক জীবনের তাড়া থেকে নিজেদের মুক্ত করে যারা একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রাধান্য দিয়ে, এর অগ্রযাত্রায় প্রতিনিয়ত অবদান রাখছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন জানান- সংগঠনের আরো একজন প্রতিষ্ঠাতা ও বর্তমান সহ-সভাপতি মহসিন রনি।

সংগঠনের বর্তমান সভাপতি ও প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ্‌ মনির, চার বছরের যাত্রার নানামুখী দিক তুলে ধরে সকল সদস্যদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের ভবিষ্যৎ অগ্রযাত্রায় তারা গুরত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাইদ আহসান খালিদ বলেন- “কণিকা-একটি রক্তদাতা সংগঠন’ এর সদস্যরা সমাজের যে সমস্যার সমাধান প্রকল্পে কাজ করছে, তা নিঃসন্দেহে একটি সামাজিক আন্দোলন।” সামাজিক বাধ্যতা পূরণে তরুণদের স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ও রক্তদানে সচেতনতা সৃষ্টির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। কণিকা সকল উদ্যোগে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, “সৃষ্টির জন্য ভালোবাসা” শ্লোগানকে ধারণ করে ২০১৩ সাল থেকে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী ‘‘কণিকা-একটি রক্তদাতা সংগঠন।”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image