বায়েজীদে ইয়াবা ও গাড়ীসহ আটক ৬

Sunday 26 February 2017

ctgbarta24.com

ডেস্ক সংবাদ : গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ বোস্তামী ও হালিশহর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহাবউদ্দিন, রুবেল, জসীম উদ্দিন ওরফে সাগর, দেবব্রত চক্রবর্তী, আরিফুর রহমান ও এনাম উদ্দিন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ক্যান্টনমেন্ট মোড় থেকে শাহাবউদ্দিন, রুবেল, সাগর ও দেবব্রতকে বহনকারী মাইক্রোবাস আটক করে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত হালিশহর থানার ঈদগাঁ বৌ বাজার এলাকায় আরিফুরের বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার এবং রুঙ্গিপাড়া এলাকায় এনামের বাসা থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসিন বলেন, গ্রেপ্তার এনাম ও দেবব্রত টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বিক্রি করেন।

এর আগেও দেবব্রতকে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানান ওসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image