কাতালগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

accidentস্টাফ রিপোর্টার, চট্রগ্রাম : চট্রগ্রাম পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় চসিকের একজন সেবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাইভেট কারের ধাক্কায় নিহত নুরুল কাদের ( ৩৫) বলে জানা যায় । নুরুল কাদেরের বাড়ি বাঁশখালি উপজেলার গুনাগরি এলাকায় বলে জানা গেছে।

পাঁচলাইশ থানা সূত্রে জানা যায় , নুরুল কাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন সেবক (বর্জ)। রাতে রাস্তার পাশের ডাস্টবিন থেকে গাড়িতে ময়লা তোলার সময়, হটাৎ একটি প্রাইভেট কার (চট্টমেট্রো: ভ ১১-০৭৯৭) নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনা স্থলেই কাদেরের মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়ি চালক সাবিদ আহমেদ ও তার প্রাইভেট কারটি আটক করে পাঁচলাইশ থানায় এনেছে পুলিশ।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image