খালেদা নিজ কৃতকর্মের জন্য জনগণ থেকে আলাদা

ctgbarta24.com

রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ৩১ মে ২০১৬

খালেদা নিজ কৃতকর্মের জন্য জনগণ থেকে আলাদা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুর-উল আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ কাউকে মাইনাস করে না। খালেদা জিয়া নিজের কৃতকর্মের জন্য জনগণ থেকে আলাদা হয়ে গেছে।’

মঙ্গলবার (৩১ মে) বিকেলে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব আপনাকে বলছি, আওয়ামী লীগ কাউকে মাইনাসের রাজনীতি করে না। খালেদা জিয়া নিজের কৃতকর্মের জন্য এমনিতেই মাইনাস হয়ে গেছেন। ক্ষমতায় থাকার সময় তিনি দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন। হত্যা, সন্ত্রাস, দুর্নীতি করেছেন। এ জন্য জনগণ তাকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আমাদের মাইনাম করা লাগবে না। তিনি এতিমদের টাকা আত্মসাত ও আগুন সন্ত্রাস করে জনগণের কাছে ঘৃণিত নাম, জনগণের কাছে তারেক রহমান সন্ত্রাসের নাম।’

ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, দলটির কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়খ সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নিজের বাড়িতে ফিরলেন মুস্তাফিজ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলে নিজের দল সানরাইজার্...
মন্ত্রী ও নেতাদের ওপর ক্ষুদ্ধ প্রধানমন্ত্রী... বুধবার, ১ জুন ২০১৬ শাহেদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের ওপর বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি খানিকটা হতবা...
বুধবার ১৪টি স্পটে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩১ মে ২০১৬ মঙ্গলবার রাজধানীর নয়টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম...
ভুয়া ফেসবুক একাউন্টে নারী নেত্রীদের সাথে চ্যাট, বিব্রত ছাত্রলীগ সম্পাদক জাকির... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩১ মে ২০১৬ ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনেকের কাছ থেকেই প্রত...
মমতাকে রাস্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শুভেচ্ছা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩১ মে ২০১৬ কলকাতা : পশ্চিমবঙ্গের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছ...



Leave a Reply