প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ৩১ মে ২০১৬

প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৬ থেকে বাতিলের দাবীতে মানব বন্ধন।

প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান বলেছেন, আমরা চাই প্রাথমিক সমাপনী একটি হবে, আর তা অষ্টম শ্রেণিতে। অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে আমরা শিক্ষার্থীদের সনদ দেব।

মঙ্গলবার (৩১ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, সবার বিবেচনায় এটা আসবে যে, প্রাথমিক সমাপনী পরীক্ষা একটাই থাকার কথা। আমরাও সেই বিবেচনা করব, প্রাথমিক সমাপনী একটাই হবে।

২০০৯ সালে মন্ত্রিসভার সিদ্ধান্তে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা।

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী বাতিল হওয়া প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল তাই উভয় মন্ত্রণালয়ের (শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা) একটি মতামত সেখানে (মন্ত্রিসভায়) যাবে। সমাপনী একটা না দুটো হবে- মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত দেবে। তবে আমরা চাইব যে প্রাথমিকে যেন একটা সমাপনী পরীক্ষাই থাকে।

নতুন প্রাথমিক সমাপনী পরীক্ষার (অষ্টম শ্রেণির) নাম কী হবে, সেটা সরকারের বিবেচনার জন্য মন্ত্রণালয় মতামত পাঠাবে। পিএসসি বা অন্য নামে হতে পারে, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শিগগিরই এসব বিষয়ে মতামত মন্ত্রিসভায় পাঠানো হবে জানিয়েছেন মন্ত্রী।

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, চেষ্টা করছি কত দ্রুত এটা (একটি সমাপনী পরীক্ষা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত) করতে পারি। এখনও ছয় মাস সময় আছে। এ বছরই যেন বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করব। এখন থেকে প্রস্তুতি নিলে এটা বাস্তবায়ন করতে পারব।

এবারের প্রাথমিক সমাপনীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হলে ক্ষুদে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়ার কথা মন্ত্রীকে বলা হলে তিনি বলেন, ক্লাস ফাইভের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেই পরীক্ষা না হলে তো কোনো ক্ষতি নেই, ভালো হয়ে তৈরি তো হবে।

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বিলুপ্ত করে প্রাথমিক সমাপনী অষ্টম শ্রেণিতে নেয়া হলেও তা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমেই নেয়া হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্যাকেজ মূসক দ্বিগুণ করে বহাল বাজেটে অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ এবারের বাজেটে দাম বাড়ছে মশা মারার ব্যাট, শিশুদের আকার বই, ট্যালকম পাউডার, কর্ণফ্লাওয়ার এব...
নিজের বাড়িতে ফিরলেন মুস্তাফিজ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলে নিজের দল সানরাইজার্...
মন্ত্রী ও নেতাদের ওপর ক্ষুদ্ধ প্রধানমন্ত্রী... বুধবার, ১ জুন ২০১৬ শাহেদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের ওপর বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি খানিকটা হতবা...
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সভা আজ বিগত পাঁচ বছরের ১২ পাবলিক (জেএসসি, এসএসসি ও এইচএসসি) পরীক্ষার ফলাফল অনুমোদন হচ্ছে আজ! বুধবার, ১ জুন ২০১৬ চট্টগ্রাম : ২০১২ সালের ৩০ জুলাইয়ের স...
বুধবার ১৪টি স্পটে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩১ মে ২০১৬ মঙ্গলবার রাজধানীর নয়টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম...



Leave a Reply