সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে একটি বেসরকারি টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এবং তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল।
সোমবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ সেলিম (৩২) ও তার স্ত্রী মুন্নি আক্তার (২৭)। সেলিম বেসরকারি টেলিভিশন গাজী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি বলে জানাগেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ইয়াবাগুলো গাড়িতে রাখা লাগেজের ভেতরে কম্বলে মোড়ানো ছিল। এ সময় সেলিম নিজেকে গাজী টিভির সাংবাদিক পরিচয় দেন।
স্থানীয় সূত্রে সেলিমের পেশাগত পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সেলিম বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আছেন বলে জানান|
সূত্র বাংলামেইল









