BREAKING NEWS
Search

চট্টগ্রামে ছাত্রদলের সাবেক সম্পাদক ও জামায়াত নেতা আটক

বুধবার,১৮ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

shibir 3চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বিভিন্নস্থানে সন্ত্রাস বিরোধী অভিযানে নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী শাহীনসহ বিএনপি-জামায়াতের ছয়জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতভর এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর) এ বি এম ফয়জুল ইসলাম জানান, ‘নগরীর বিবিরহাট থেকে সাবেক ছাত্রদল নেতা আর ইউ চৌধুরী শাহীনকে, হামজারবাগ থেকে সাইমুন নামে একজনকে আটক করা হয়। এরমধ্যে সাইমুনের বাসা থেকে রাম দা, চাপাতি উদ্ধার করা হয়।’

এছাড়া মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানার কালামিয়াবাজার ও বলিরহাট ইউনিট জামায়াতের সভাপতিকে নাশকতার অভিযোগে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, কালামিয়া বাজার ইউনিটের সভাপতি ইমরান আহমেদ (৪২) ও বলিরহাট ইউনিট জামায়াতের সভাপতি আলী আকবর (৫০)।

এদিকে গতরাতে ৯টার পর গোয়েন্দা পুলিশ নগর শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে সরকার বিরোধী কিছু লিফলেট উদ্ধার করে। তবে ওই সময়ে কাউকে আটক করতে পারেনি। এর ঘণ্টা দুয়েকপর রাত ১১টার পর সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম-বন্দর) নাজমুল হাসান জানিয়েছেন। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি ডিবি। শিবিরের একটি সূত্রও বলছে, আটক চারজনের সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই।

এর আগে গত সোমবার রাতে চকবাজার থানায় চন্দনপুরা ও ডিসি রোড এলাকায় যৌথবাহিনীর সাড়াঁশি অভিযানে শিবিরের চারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে।

গত রোববার ইপিজেড থানা যৌথবাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ৮ নভেম্বর বাকলিয়া থানার তিনটি বস্তিতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছিল যৌথবাহিনী। তারও আগে গত ৮ নভেম্বর থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বন্দর নগরী চট্টগ্রামে র‌্যাব-পুলিশ-ডিবি-এপিবিএন ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযানে শুরু হয়।

ওই দিন রাতে সিআরবিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছিল। এরপর শুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়েছিল। নাশকতাকারীদের মনে ভীতি তৈরি ও নাশকতা দমনের কৌশল হিসেবেই মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে যৌথ বাহিনীর এ অভিযান বলে জানা গেছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image