চট্টগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

চট্টগ্রাম: দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে চট্টগ্রামের সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

সোমবার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ, বিএনপি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, উদীচী, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চিটাগাং, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন।

এ ছাড়া দিনটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহানগর বিএনপি, মহানগর যুবলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন দল ও সংগঠন পৃথক আলোচনা সভার আয়োজন করে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।  সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবী স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

এদিকে বিকেলে নগরের নূর আহমেদ সড়কে স্থাপিত বিজয় মঞ্চে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় নাসিমন ভবনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেন, যে গণতান্ত্রিক স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিল, তা এখন বিপন্ন। যদি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যসমূহ অর্জনে জাতি ব্যর্থ হয়, তাহলে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে একাত্তরের শহীদ বুদ্ধিবীজীদের স্মরণ করেন মহানগর যুবলীগের নেতারা।

এদিকে শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। চবি ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের নেতৃত্বে পদযাত্রাটি কাটা পাহাড়, বাণিজ্য অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ অতিক্রম করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় বুদ্ধিজীবী চত্বরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ছাড়া শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে বিকেলে খেলাঘর, প্রজন্ম-৭১ ও উদীচী গণসংগীত, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এরপর সন্ধ্যায় একই স্থানে প্রদীপ প্রজ্বালন করে যুব ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্রমৈত্রী, প্রমাসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image