চট্রগ্রামে কোটি টাকার ইয়াবাসহ আটক ১

Wednesday,11 April 2018

ctgbarta24.com

চট্রগ্রাম : র‍্যাব ৭ এর অভিযানে প্রায় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

ফেনীস্থ র‍্যাব ৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান,গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে করেরহাটের দিকে আসছে।

গতকাল মঙ্গলবার র‍্যাব ৭ এর একটি দল চট্টগ্রাম জেলার ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজার এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী করতে থাকে। এ সময় একটি নোহা মাইক্রো (ঢাকা মেট্রো গ ১৪-৫৩৮১)এর গতিবিধী সন্দেজনক হলে র‍্যাব সদস্যরা কৌশলে তা থামায়। একজন পালিয়ে যান। তবে এসময় সিলেট চৌকিদেখির মিছির মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া (৩৮) কে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত নোহা গাড়ি তল্লাশী করে ৪৯,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত ইয়াবা কক্সবাজারের টেকনাফ থেকে নিয়ে ঢাকা যাচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.