জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তিন চবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

শাহরিয়ার ফারুক, চট্টগ্রামঃ

 

 

উদ্ধার করা গুলি, অস্ত্র, বিস্ফোরক ও পোশাক

উদ্ধার করা গুলি, অস্ত্র, বিস্ফোরক ও পোশাক

গত শনিবার (২৬ ডিসেম্বর) রাতে জঙ্গি সন্দেহে আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেওয়া হলো।

ছাত্রত্ব বাতিল হওয়া তিনজনই হলেন পদার্থ বিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও মো. শওকত রাসেল বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, ‘প্রক্টর কার্যালয় থেকে সুপারিশ করার পর উপাচার্য মহোদয় তিন শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেন।’

গত ২৬শে ডিসেম্বর রাতে, নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর রহমান, দেওয়ানহাট নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও ২নং এলাকার কসমোপলিটন থেকে মো. শওকত রাসেলকে আটক করে পুলিশ।  এদের দেওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজারে একটি জেএমবি আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।  আস্তানায় জেএমবির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াস থাকতেন।

চবি প্রক্টর আটকের পর তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন এবং আজ মঙ্গলবার ছাত্রত্ব বাতিলের ঘোষণা দেওয়া হলো।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image