Sunday,29 April 2018
ctgbarta24.com
বিশেষ সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং তরুন লেখক সমিতির উদ্যোগে বনভোজন আয়োজন ও টেকনাফ সাংবাদিক ইউনিটির নব-নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৯ এপ্রিল ) দুপুর ২ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কুদুমগুহায় তরুন লেখক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় অটিজম শিশুদের বস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।
পরে বিকাল ৩ টায় সমিতির সদস্য মৌঃ রুহুল আমিনের কোরআন তেলোয়াতের মাধ্যমে তরুন লেখক সমিতির উপদেষ্টা ও সাংবাদিক ইউনিটির প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ কাশেমের সভাপতিত্বে তরুন লেখক সমিতির সদস্য মোঃ তোফাইল আহম্মদের পরিচালনায় এক মতবিনিময় সভা ও প্রতিবন্ধীদের বস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।
দুপুরের খাবার শেষে টেকনাফ সাংবাদিক ইউনিটির উপদেষ্টা ও নব-নির্বাচিত কার্যকরী পরিষদ কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাজার কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা মোঃ আলমগীর চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন, “হোয়াইক্যং কুদুমগুহা আমার এলাকা। এ এলাকায় তরুন লেখক সমিতি বনভোজন ও টেকনাফ সাংবাদিক ইউনিটি কে সংবর্ধনার আয়োজন করায় আমি গর্বিত”।
তিনি সাংবাদিক ইউনিটির নব-নির্বাচিত কার্যকরী পরিষদ কে অভিনন্দন জানিয়ে তাদের লেখনির মাধ্যমে হোয়াইক্যংয়ের মুল সমস্যাগুলি তুলে ধরার অনুরুধ করেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিটির উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু, সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সাধারন সম্পাদক নুরুল হোসাইন, তরুন লেখক সমিতির উপদেষ্টা নুরতাজুল মোস্তফা শাহিনশাহ।
এসময় উপস্থিত ছিলেন- টেকনাফের কর্মরত সিনিয়র সাংবাদিক নুরুল হক, সাংবাদিক ইউনিটির উপদেষ্টা জেড করিম জিয়া, সহ-সভাপতি আব্দুর রহমান ও ছৈয়দুল আমিন চৌধুরী, যুগ্ন-সম্পাদক নুর হাকিম আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ সেলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হারুন সিকদার, কার্যকরী সদস্য এম আমান উল্লাহ আমান, এটিএম ফায়সাল, সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহীন, মিজবাহুল হক বাবলা, শহিদুল ইসলাম শাহিদ, ফরিদ বাবুল, রহিম উল্লাহ, আব্দুল কাইয়ুম।
আরো উপস্থিত ছিলেন তরুন লেখক সমিতির উপদেষ্টা দিলদার আলম দিল, আবুল কালাম, নুর আহম্মদ, কবির সওদাগর, সদস্য মোস্তফা আলম হোসাইন রোকন,আনোয়ার, নুরুল আমিন নয়ন, নুরুল আমিন বিকাশ, নুর হোসাইন মেম্বার, খালেকুজ্জমান রুবেল, বাদশা হকার।
সভার শেষে তরুন লেখক সমিতির নিজস্ব অর্থায়নে টেকনাফ সাংবাদিক ইউনিটির মাধ্যমে ১১ জন প্রতিবন্ধী কে বস্ত্র ও অর্থ তুলে দেন।




