মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
অর্থনীতি ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন দুই বাজারেই সব ধরনের সূচক বেড়েছে। এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির। আর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯৯ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ পয়েন্টে।
অপরদিকে, সিএসই সার্বিক সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৯ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।









