সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2016 08:21:16 PM Wednesday।।
স্পোর্টসবার্তা২৪ : ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা লড়াইয়ে ছিল আবাহনী, দোলেশ্বর ও রূপগঞ্জ। এই তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব একটা ছিল না।
বুধবার (২২ জুন) ম্যাচের আগে আবাহনী ও রূপগঞ্জ সমান ২০ পয়েন্ট করে পেয়েছিল। আর ১৮ পয়েন্ট নিয়ে তার পরেই ছিল দোলেশ্বর।
তবে বুধবার (২২ জুন) বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর প্রথমে ব্যাট করে মাত্র ১৪৩ রানে অলআউট হয়।
তবে বুধবারের ম্যাচে শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য দুই দলেরই প্রয়োজন ছিল জয়। কিন্তু এ ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি রূপগঞ্জ।
তাই এ ম্যাচ নিয়ে ইতোমধ্যেই অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তাই রূপগঞ্জ-দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি সুষ্ঠু তদন্ত করবেন বলে জানান তিনি।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা বিকেএসপিতে আজকের (বুধবার) যে ম্যাচ ছিল সেটা নিয়ে এরই মধ্যে অভিযোগ পেয়েছি।
তাই আমরা সে ম্যাচের সুষ্ঠু তদন্ত করবো। যদি এ ম্যাচে কোন দুর্নীতি খুঁজে পাই, তাহলে সামান্য ছাড় দেয়া হবে না। প্রয়োজনে দেয়া হতে পারে কঠিন শাস্তিও।’
বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ১৪৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় দোলেশ্বর। এরপরই ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন ওঠে।
এই ম্যাচটি নিয়ে বিসিবি সভাপতির কান পর্যন্ত পৌঁছায় অভিযোগ।
শাস্তি কেমন জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি জানান প্রয়োজনে আজীবন নিষিদ্ধের মতো শাস্তিও হতে পারে।
