সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
মাহমুদুল হাসান রাকিব, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার গোলপাহাড় এলাকায় বাবার হাতে নিহত হয়েছে ছেলে শাহীন।
নিহত শাহীন আজ দুপুরে খেলতে গিয়ে বাসায় ফিরতে দেরি করাই বাবা তাকে খুঁজতে বের হয়। শাহীন ফিরে আসার পর বাবা মোঃ-আক্তার ছেলে শাহীনকে মারধর শুরু করেন। এক পর্যায়ে রাগান্বিত মাথায় গলা টিপে ধরায় শ্বাসরোধ হয়ে মারা গেছে শাহীন। শাহীন গোলপাহাড়ের বস্তির বাসিন্দা মোঃ-আক্তারের ছেলে।মোঃ-আক্তার দিন-মজুরের কাজ করে।
রোববার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ছেলেকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে বাবা। খবর পেয়ে আমরা তাদের বাসায় গিয়ে বাবাকে আটক করেছি। বাবাকে নেশাগ্রস্ত বলে মনে হচ্ছে। আকবর শাহ থানার উপ-পরিদর্শক(এসআই) মো.মাহবুব মিল্কি জানান, ইস্পাহানি সি গেইট এলাকার বস্তির বাসিন্দা আক্তার হোসেনের এক ছেলে এক মেয়ে। এর মধ্যে নোমান ছোট।সুযোগ পেলেই মা-বাবার অগোচরে বাসার পাশে রেল লাইনের দিকে খেলাধুলা করতে চলে যেতো অবোধ এই শিশু। এর আগে নোমানকে অনেক বার বারণ করা হয়েছে, কিন্তু নোমান তা কখনোই শুনেনি।
রোববার সকালে সে আবার রেল লাইনের দিকে যায়।সকাল গড়িয়ে দুপুরও প্রায় শেষ।কিন্তু দেখা নেই নোমানের।অনেক খোঁজাখুজির পর আক্তার হোসেন তার ছেলেকে খুঁজে পান ওই রেল লাইনের পাশে খেলার মাঠে। ছেলেকে পেয়েই প্রথমে মাথায় তুলে আছাড় মারেন। এরপর লাথি ও পরে গলা টিপে ধরেন।এত নির্যাতন সইতে পারেনি ছোট্ট দেহটি।ঘটনাস্থলেই নোমান ঢলে পড়ে মৃত্যুর কোলে।
এসআই মাহবুব আরো জানান, এই ঘটনায় ছেলেটির পিতা আক্তার হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে।সে পুলিশের কাছে এসব তথ্য দিয়েছে।শিশুটির লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মাহবুব।









