নগরীর বিভিন্ন ফুটপাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

vejlনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর বিভিন্ন ফুটপাতে যৌন উত্তেজক ওষুধের পসরা সাজিয়ে রমরমা ব্যবসা করছিলেন বেশ কিছু অসাধু । এবার সেইসব ভুয়া কবিরাজদের ধরতে হানা দিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ।

সোমবার দুপুরে নগরীর কেসি দে সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন তিনি।

এ ব্যাপারে সিটিজিবার্তা২৪ডটকমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, এসব যৌন উত্তেজক ওষুধের কারসাজি সাজিয়ে তারা মানুষকে প্রতারণা করে আসছিলেন। আবার এইসব ওষুধের বেশির ভাগই নকল, অবৈধ, অননুমোদিত এবং স্বাস্থ্যহানিকর। এইসকল ওষুধের নিজেরাই কারিগর এবার নিজেরাই ডাক্তার।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে ফুটপাতের ওষুধ বিক্রেতারা দৌড়ে পালালেও ওষুধপথ্যগুলো জব্দ করা হয়েছে ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image