পুলিশের অভিযানে ১০হাজার ২’শ ৮০ পিস ইয়াবাসহ আটক ৬২

রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা২৪ডটকম

atনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে পটিয়া উপজেলা থেকে ১০ হাজার ইয়াবাসহ বিভিন্ন মামলার ৬২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল সিটিজিবার্তা২৪ডটকমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, অভিযানে পটিয়া উপজেলা থেকে ১০ হাজার, সাতকানিয়া থেকে ২০০, মিরসরাই থেকে ৫০, জোরারগঞ্জ থেকে ২০, ফটিকছড়ি থেকে ১০ পিসসহ মোট ১০ হাজার ২’শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযানে পরোয়ানাভুক্ত ৪১ ও নিয়মিত মামলায় ২০ আসামিসহ মোট ৬২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image