Saturday, 30 Dec 2017
Ctgbarta24.com
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার প্রাথমিকে পাস করেছে পাস ৯৫.১৮% শিক্ষার্থী আর ইবতেদায়ীতে ৯২.৯৪ %।
শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
প্রাথমিক ও ইবতেদায়ী সমপানীতে এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন অংশ নেয়। বেশিরভাগ পরীক্ষার প্রশ্নই এবার পরীক্ষার আগে ফেইসবুকে পাওয়া গেছে বলে অভিযোগ আসে।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের প্রাথমিক সমাপনীর ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা ফিজার।
শিক্ষার্থীরা যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।
আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)এবং টেলিটকের ওয়েবসাইট (https://dpe.teletalk.com.bd) থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।










