বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বৃহত্তম দ্বীপ লুসোন অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে আঘাতের মাত্রা ছিল ৫.৪।
বৃহস্পতিবার ম্যানিলা থেকে ৩৩৮ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত পৌনে ৯টায় ৮০ কিলোমিটার গভীরে এ ভূ-কম্পনের উৎপত্তি হয়।
তবে ভূ-কম্পনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।









