বঙ্গবন্ধু বিমান বন্দরের প্রস্তুতি শুরু

ctgbarta24.com

শুক্রবার, ৩ জুন ২০১৬

বঙ্গবন্ধু বিমান বন্দরের প্রস্তুতি শুরু

সিটিজিবার্তা২৪ডেস্ক : প্রস্তাবিত বাজেটে (২০১৬-১৭) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৫৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে । চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩২৯ কোটি টাকা। আসছে অর্থবছরে বরাদ্দ বাড়ছে ২২০ কোটি টাকা।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (২ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে এ বরাদ্দের প্রস্তাব করেন। এর মধ্যে পর্যটন খাতে একশ কোটি টাকা বরাদ্দের কথা জানান।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে যাত্রী ও কার্গো পরিবহনের গুরুত্ব বিবেচনায় দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্য বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া কক্সবাজার বিমানবন্দরেরর আধুনিকায়ন এবং সব বিমানবন্দরের সেফটি ও সিকিউরিট ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হয়েছে।

মাদারীপুর, ঢাকার দোহার অথবা মুন্সিগঞ্জে ‘বঙ্গবন্ধু বিমানবন্দর’ নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে প্রস্তাবিত ৫৪৯ কোটি টাকার মধ্যে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে ১০০ কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন অর্থমন্ত্রী। ২০১৬ সালকে সরকার ‘পর্যটনবর্ষ’ ঘোষণা করলেও পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে চলতি বছরে তেমন কোনো অর্থ পায়নি পর্যটন মন্ত্রণালয়। এ নিয়ে মন্ত্রী রাশেদ খান মেনন একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বায়েজিদে ৩৬ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার, বাসা থেকে ইয়াবা বিক্রির ৪২ লাখ টাকাসহ আটক ৩... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৩ জুন ২০১৬ উদ্ধারকৃত ইয়াবা ও নগদ ৪২ লাখ টাকা। চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্না এলাকায় ন...
এমপি দিদারের নাম ভাঙ্গিয়ে জায়গা দখলের চেষ্টা আ.লীগ নেতার... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৩ জুন ২০১৬ এমপি দিদারুল আলমের নাম ভাঙ্গিয়ে আকবর শাহ এলাকায় জায়গা দখলের চেষ্টা করছেন আ.লীগ নেতা আলতাফ। ...
বাজেট গণবিরোধী, জনগণকে শোষণের ঘোষণাপত্র... রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট গণবিরোধী বলার পাশাপাশি এ বাজেটকে জনগণকে শোষণের...
ব্যায় বাড়ছে আইন ও বিচার বিভাগে বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে আইন ও বিচার বিভাগের অনুন্নয়ন খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি ৭৫ লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ৪৭৪ কোটি...
সাকিব আবারো শীর্ষ স্থান দখলে নিলো খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার হিসাবে আবারো শীর্ষ স্থান দখল করে নিলেন বাংলাদেশে...



Leave a Reply