বাজেট গণবিরোধী, জনগণকে শোষণের ঘোষণাপত্র

ctgbarta24.com

রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ২ জুন ২০১৬

খেলাফত-মজলিস

প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট গণবিরোধী বলার পাশাপাশি এ বাজেটকে জনগণকে শোষণের ঘোষণাপত্র বলে আখ্যায়িত করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেছেন, ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটে ৯৭  হাজার ৮৩৫ কোটি টাকার বিশাল অংকের ঘাটতি আছে।’

বাজেটের এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে। বিশেষ করে, দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা সরকার ঋণ হিসেবে নিয়ে নিলে বেসরকারি ও ব্যক্তিগত খাতে ব্যাংকের বিনিয়োগ বাধাগ্রস্থ হবে। অন্যদিকে, জনগণের ওপর জাতীয় ঋণের বোঝা দিন দিন বাড়বে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। প্রতি বাজেটেই সরকার সাধারণ জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। বাজেটে কর ও ভ্যাটের আওতা বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের মোবাইলে কথা বলার ওপর ১৫ শতাংশ ভ্যাটের অতিরিক্ত ১ শতাংশ সারচার্জ ও ৫ শতাংশ সম্পূরক করারোপ করা হয়েছে। এতে ১০০ টাকার কথা বললে গ্রাহককে ২১ টাকা কর দিতে হবে। এভাবে জনগণের ওপর বিভন্ন ধরনের করের বোঝা চাপিয়ে দিয়ে বিশাল অংকের বাজেট মূলত জনগণকে শোষণের ঘোষণাপত্র।

কাগজ ও কাগজজাত পণ্য, মেডিকেল যন্ত্রাংশ, টায়ার-টিউব ও মোবাইল ব্যবহারের ওপর আরোপিত করসহ অতিরিক্ত সবধরনের কর প্রত্যাহারের আহ্বানও জানানো হয়েছে এ বিবৃতিতে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ব্যায় বাড়ছে আইন ও বিচার বিভাগে বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে আইন ও বিচার বিভাগের অনুন্নয়ন খাতে ব্যয় ১ হাজার ৪৬ কোটি ৭৫ লক্ষ টাকা, উন্নয়ন ব্যয় ৪৭৪ কোটি...
সাকিব আবারো শীর্ষ স্থান দখলে নিলো খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার হিসাবে আবারো শীর্ষ স্থান দখল করে নিলেন বাংলাদেশে...
কোন খাতে কতো বরাদ্দ বাজেট ২০১৬-১৭ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ...
মুঠোফোনে খরচ বাড়ছে নিজস্ব প্রতিবেদক। ২ জুন ২০১৬ মুঠোফোন সিম ব্যবহার করে কথা বলাসহ অন্যান্য সেবার ওপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা...
যেসব পণ্যের দাম বাড়বে-কমবে…. নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ এবারের বাজেটে দাম বাড়ছে এবং কমছে কোন কোন পণ্য-সামগ্রীতে বিস্তারিত দেখুন। জাতীয় ...



Leave a Reply