থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরের ফ্রিজে ৪০টি বাঘের বাচ্চাচা!

ctgbarta24.com

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১ জুন ২০১৬

থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরের ফ্রিজে ৪০টি বাঘের বাচ্ছা!

থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের ফ্রিজ থেকে চল্লিশটি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করেন।

বন্যাপ্রাণী চোরাচালান ও প্রাণীদের সঙ্গে যথাযথ আচরণ না করার অভিযোগ ওঠার পর সোমবার কাঞ্চনাবুড়ির ওয়াট ফা লুয়াং টা বুয়া টাইগার টেম্পল থাকা ১৩৭টি বাঘ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত মন্দির থেকে ৫২টি বাঘ সরিয়ে নিয়েছে বন্যপ্রাণী কর্তৃপক্ষ । এখনো মন্দিরের ভেতরে ৮৫টি বাঘ রয়েছে। এই মন্দিরে পর্যটকরা অর্থের বিনিময়ে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী দেখতে পারতেন, ছবিও তুলতে পারতেন, এমনকি সেগুলোকে খাবারও খেতে দিতে পারতেন।

বিতর্কিত এই মন্দিরের ভিক্ষুদের বিরুদ্ধে বন্যপ্রাণী চোরাচালান ও অবৈধভাবে বাঘের প্রজনন করানোর অভিযোগ ছিল। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওই বৌদ্ধমন্দিরে অভিযান চালিয়েছিল বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। তখন সেখান থেকে শিয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নেওয়া হয়েছিল।

বুধবার থাই কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরের রান্নাঘরের ফ্রিজ থেকে ৪০ টি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্যারেন্টস ডে বুধবার, ১ জুন ২০১৬ সন্তানের কাছে সবচেয়ে আপন, তার বাবা-মা। কিন্তু, সেই আপনজনের খবর রাখে না অনেক অকৃতজ্ঞ। প্যারেন্টস ডে, হয়তো মনে করিয়ে দিতে পারে...
পাঠান-মোসাদ্দেকের ব্যাটিংয়ে আবাহনীর সহজ জয়... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ খেলা : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয়...
এমপিরা স্কুল-কলেজের সভাপতি হতে পারবেনা... আইন ও অপরাধ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ বাংলাদেশ হাইকোর্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজ...
রমজানে বাজার নিয়ন্ত্রণে ১০ মনিটরিং ঠিম... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ চট্টগ্রাম : রমজান এলেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে নিত্যপণ্যের বাজার। এটি যেন দেশে এক চিরায়িত ন...
আ’লীগ পরিচয় দিলে খারাপ জায়গায় পোস্টিং... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ ঢাকা : চিকিৎসক-রোগীর স্বার্থ সংরক্ষণে শীঘ্রই ‘চিকিৎসা সেবা আইন-২০১৬’ আসছে জানিয়ে স্ব...



Leave a Reply