মাছরাঙার সিইও ফাহিম মুনায়েম মারা গেছে

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১ জুন ২০১৬

মাছরাঙার সিইও ফাহিম মুনায়েম মারা গেছে

ঢাকা : মাছরাঙা টিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম ইন্তেকাল করেছেন।

গুলশানের নিজ বাসায় ভোর সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মাছারাঙা টিভি কর্তৃপক্ষ জানায়, তার দুই ছেলে বিদেশ থেকে ফেরার পর দাফনের সিদ্ধান্ত হবে। তার আগ পর্যন্ত মরদেহ রাখা হবে, স্কয়ার হাসপাতালে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে, ফাহিম মুনয়েমের বাসায় যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি, তপন চৌধুরী, উত্তরের মেয়র আনিসুল হক, এফ বি সি সি আইয়ের সাবেক সভাপতি একে আজাদসহ বিশিষ্টজনরা।

বর্ণাঢ্য কর্মময় জীবনে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন, ফাহিম মুনয়েম। ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি। প্রয়াত খ্যাতিমান সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য আহ্বান... 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়' কুমিল্লা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬ কুবি সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ...
চসিক মেয়র নাছিরের অভিযোগে তোলপাড় সিটিজি বার্তা২৪, নিজস্ব ডেস্ক বৃহস্পতিবার,  ১১ আগস্ট ২০১৬ উন্নয়ন কর্মকান্ডে সরকারের বরাদ্দ করা অর্থ ছাড় দিতে কিছু আমলা বরাদ্দকৃত বাজেটের ৫ শতাংশ এ...
গুলশান টু কল্যাণপুর: যেভাবে চলে জঙ্গি হামলা... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম ২০১৬-০৮-০৯  মঙ্গলবার, ১১:০৫ ঘন্টা জঙ্গিদের যোগাযোগ অধিকাংশ সময়ে চলছে অনলাইনে।  তথ্য-প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন সবাই...
হাসনাত ও তাহমিদ থেকে রিমান্ডে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ... সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম, নিউজ ডেস্ক ২০১৬-০৮-০৯,  মঙ্গলবার, ১০:৪৫ ঘন্টা হাসনাত ও তাহমিদ থেকে রিমান্ডে যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ রাজধ...
আমার মা এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে গেছেন... সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৮ আগস্ট, ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মা নিজের জন্য কখনো কিছু চাননি। সারা জীবন এই দেশের কল্যাণে, মানুষের...