শক্তিশালী তাজিকিস্তানের সামনে উজ্জীবিত বাংলাদেশ

ctgbarta24.com

আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১ জুন ২০১৬

Before match press confarence

২০১৯ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের বাছাই পর্বে ওঠার লড়ায়ে কাল  অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার  (২ জুন) তাজিকিস্তানের দুশানবে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯’টায় ম্যাচটি শুরু হবে ।

তাজিকিস্তানের সাথে বাংলাদেশের আগের দেখা গুলো তেমন সুখকর নয়। বিশ্বকাপে বাছাই পর্বের হোম ম্যাচ প্রথমে এগিয়ে থাকলেও শেষ মুহুর্তে গোল হজম করে ড্র করতে হয় মামুনুলদের। ফিরতে ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজ জার্সিধারীদের।  দুশানবে সেই ম্যাচে ৫-০ গোলে হারতে হয় জাহিদ-জামালদের।

তবে তাজিকিস্তানের সাথে হোম ম্যাচে ড্র’কে অনুপেরণা হিসেবে দেখছেন কোচ লোড ভিক ডি ক্রুইফ। তিনি বলেন,”বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচটিতে দলের সঙ্গে আমি ছিলাম।ম্যাচটিতে আমরাই এগিয়ে ছিলাম কিন্তু শেষ সময়ের গোলে ম্যাচটি  ড্র হয়েছে।”

প্রতিপক্ষ সম্পর্কে ক্রুইফ বলেন,”আমি জানি তারা (তাজিকিস্তান) শক্তিশালী একটি দল। দলটির বেশকিছু  খেলোয়াড় রাশিয়ান লিগে খেলছে।জয়ের জন্য আমাদের লড়তে হবে। তবে আমরা জানি যে এই ম্যাচে আমোদের করণীয় কী।”

Coach and captain's of bangladesh and tazikistan

নিজের শিষ্যদের নিয়ে তিনি বলেন,  “দীর্ঘদিন ধরে দলটি কঠোর পরিশ্রম করে আসছে। দলের সবাই ভীষণভাবে উজ্জীবিত এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।বাংলাদেশ ফুটবলের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি আমরা এবং তীই কাল আমরা নতুনভাবে শুরু করতে চাই।ফলাফল যাই হোক ইতিবাচক খেলাই আমাদের প্রধাণ লক্ষ্য।’

এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দলে ফিরেছেন মামুনুল যা দলের জন্য খুবই ভালো একটি খবর। দলে ফিরার পাশাপাশি অধিনায়কক্তও ফিরে পেয়েছেন মামুনুল।

দল নিয়ে তিনি বলেন,”আমরা মোটেই ভীত নই তাজিকিস্তানকে নিয়ে। তবে এটা মানতে হবে দলটিতে রয়েছে বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড়। তবে এটা নিশ্চিত যে আমরা আমাদেরসেরাটা দিয়েই লড়াই করবো কালকের ম্যাচে।”

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পাঠান-মোসাদ্দেকের ব্যাটিংয়ে আবাহনীর সহজ জয়... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ খেলা : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয়...
বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬   বাংলাদেশকে দিয়েই শুভসূচনা হচ্ছে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। অনেক ‘র‍্য...
আবাহনীর লীগ শিরোপা জয়ে বাধা শতদল বুধবার, ১ জুন ২০১৬ চট্টগ্রাম : সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী লিমিটে...
সুপার লিগের লড়াইয়ে ১০ দল! ডিপিএল ২০১৬ বুধবার, ১ জুন ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৬ পয়েন্ট তালিকা। খেলা : ‘প্লেয়ার্স ড্রাফটে’র পর লড়াইয়ের ইঙ্গিতটা পা...
নিজের বাড়িতে ফিরলেন মুস্তাফিজ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলে নিজের দল সানরাইজার্...



Leave a Reply