এমপিরা স্কুল-কলেজের সভাপতি হতে পারবেনা

ctgbarta24.com
Share

আইন ও অপরাধ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১ জুন ২০১৬

প্রশাসনের প্রতিবেদন দায়সারা : হাইকোর্ট

বাংলাদেশ হাইকোর্ট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৫ ধারাকে বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে এ বিধান অনুযায়ী সংসদ সদস্যরা স্কুল-কলেজের গভর্নিংবডির সভাপতি হতে পারবেন না বলে জানিয়েছেন রিট আবেদনকারী ‍আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান বলেছেন, এ রায়ের ফলে চারটি প্রতিষ্ঠানে নতুন করে কোনো সংসদ সদস্যরা সভাপতি হতে পারবেন না। এখন যারা আছেন তারা মেয়াদ শেষ করতে পারবেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১ জুন) বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ রায় দেন।

এর আগে ১৩ এপ্রিল এক রিট আবেদনের শুনানি নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব পালন এবং নির্বাচন ছাড়া কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী বলেন,‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর ৫ ও ৫০ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিলো। এর মধ্যে ৫ ধারা হচ্ছে এমপিদের সভাপতি পদ ও ৫০ ধারা হচ্ছে বিশেষ কমিটি গঠন নিয়ে। আজ আদালত দুটি ধারা বাতিল করেছেন। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেছেন।’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশের (১৯৬১) আওতায় ‘মাধ্যমিক উচ্চ মাধ্যমকি স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ৫ ধারা (গভর্নিং বডির সভাপতি মনোনয়ন) এর (১) উপবিধিতে বলা হয়েছে, ‘কোনো স্থানীয় নির্বাচিত সংসদ সদস্য তাহার নির্বাচনী এলাকায় অবস্থিত বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এমন সংখ্যক উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্বগ্রহণ করিতে পারিবেন।’

‘(২) উপ-বিধান ১ এর অধীন সভাপতির দায়িত্বগ্রহণের জন্য স্থানীয় নির্বাচিত সংসদ সদস্য, তাহার নির্বাচনী এলাকায় অবস্থিত যে সকল উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করিতে ইচ্ছুক তাহার উল্লেখসহ লিখিতভাবে এই প্রবিধানমালার অধীন বোর্ডের চেয়ারম্যানের নিকট তাহার অভিপ্রায় ব্যক্ত করিবেন এবং উক্ত অভিপ্রায়পত্র সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানসমূহের সভাপতি হিসেবে তাহার মনোনয়নরুপে গণ্য হবে।’

৫০ ধারায় বলা হয়েছে, ‘বিশেষ ধরণের গভর্নিংবডি বা ম্যানেজিং কমিটি বিশেষ পরিস্থিতে বোর্ড এবং সরকারের পূর্বানুমোদনক্রমে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ ধরণের গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি করা যাইবে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ চট্টগ্রাম : বন্দরের বহির্নোঙ্গর থেকে দেড় লাখ ইয়াবাসহ গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী রফ...
পাঠান-মোসাদ্দেকের ব্যাটিংয়ে আবাহনীর সহজ জয়... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ খেলা : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয়...
থাইল্যান্ডে বৌদ্ধ মন্দিরের ফ্রিজে ৪০টি বাঘের বাচ্চাচা!... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের ফ্রিজ থেকে চল্লিশটি বাঘের বাচ্চার মৃতদেহ উদ্ধার কর...
রমজানে বাজার নিয়ন্ত্রণে ১০ মনিটরিং ঠিম... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ চট্টগ্রাম : রমজান এলেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে নিত্যপণ্যের বাজার। এটি যেন দেশে এক চিরায়িত ন...
আ’লীগ পরিচয় দিলে খারাপ জায়গায় পোস্টিং... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১ জুন ২০১৬ ঢাকা : চিকিৎসক-রোগীর স্বার্থ সংরক্ষণে শীঘ্রই ‘চিকিৎসা সেবা আইন-২০১৬’ আসছে জানিয়ে স্ব...



Leave a Reply