বুধবার, ১ জুন ২০১৬
সন্তানের কাছে সবচেয়ে আপন, তার বাবা-মা। কিন্তু, সেই আপনজনের খবর রাখে না অনেক অকৃতজ্ঞ। প্যারেন্টস ডে, হয়তো মনে করিয়ে দিতে পারে, বাবা-মার প্রতি তাদের কর্তব্যের কথা।
চার বছর আগে এই দিবসটিকে স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ। যা ধীরে ধীরে পালন করা শুরু হয়েছে, অনেক দেশে।
ভারতের ছোট শহর শিলিগুড়ির একটি বৃদ্ধাশ্রমে থাকেন, মৌমিতা গুপ্তা। তার এক ছেলে, এক মেয়ে; দুজনই বিবাহিত। কিন্তু তাদের সংসারে ঠাঁই হয়নি তার।
বয়সের ভারে চলাফেরা শক্তি যখন ধীরে ধীরে নিঃশেষিত তখন সবচেয়ে বেশি দরকার, আপনজনের সান্নিধ্য। কিন্তু, প্রিয় সন্তানের কাছে তারা অপাংক্তেয়। বৃদ্ধাশ্রমের সঙ্গিরাই দেখেন একে অপরকে। স্মৃতির ঝাঁপি খুলে ফেলেন, দীর্ঘশ্বাস।
বাবা মা সব সময় সন্তানের জন্য আত্বত্যাগই করে যান। সন্তানের অবহেলা তুচ্ছতাচ্ছিল্যের পরও চান না তার মত হোক সন্তানের জীবন। দোয়া করেন, সন্তান যেন শেষ বয়সে পরিবারের সাথেই কাটাতে পারেন।
বিশ্বজুড়ে আজকের দিনে ষাট উর্ধ মাতা পিতারা সোচ্চার হয়ে ছিলেন তাদের ভবিষৎ সুরক্ষার। একটি পরিবারে আদর ভালোবাসার পরিবেশের মধ্য দিয়ে মাতাপিতা তার সন্তানকে লালন পালন করে। একটি সুশীল সমাজের সার্থে মাতাপিতাও চান তার জীবন শায়ান্হে সন্তান তার যত্ন নেবে। সেই দিকে নজর রেখে এই দাবি তোলা হয় বিশ্ব রাষ্ট্র সংঘের কাছে। পরে ২০১২ সাল থেকে বিশ্বে পর্যাদার সাথে পালিত হয় দিনটি।

