শুক্রবার, ০১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালকে স্বাগত জানাতে গিয়ে দুবাই এর এক অভিজাত হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শহরটির পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ এক খবরে জানিয়েছে, আজ রাতে বর্ষবরণের ঠিক কিছু সময় আগেই দুবাই মলের কাছের একটি অভিজাত হোটেলে এ আগুনের শুরু হয়।
৬৩ তলা এই হোটেল ভবনে ৪০ তলা থেকে আগুনের শুরু হয়। এর পর হোটেলের এক পাশে অনেক অংশ আগুন ও ঘন ধোয়ায় ঢেকে যায়।
তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।




