স্বাগতম ইংরেজি নববর্ষ ২০১৬

শুক্রবার, ০১ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

কালের গর্ভে হারিয়ে যাবে ২০১৫ডেস্ক সংবাদ : বৃহস্পতিবারের সূর্যাস্তের পর রাত ১২টায় শেষ হলো ২০১৫ সাল। আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন বছর। আজ ১ জানুয়ারি। স্বাগতম ইংরেজি নববর্ষ ২০১৬।

শীতের সকালে শিশিরভেজা দূর্বাঘাস আর লাউয়ের ডগাগুলো লকলকিয়ে স্বাগত জানাল নতুন বছরকে। নতুন বছর মানেই নতুন আনন্দ আর নতুন পরিকল্পনা। দিনপঞ্জির পাতা অনুযায়ী, আমাদের জীবন থেকে বিদায় নিয়ে গেল ২০১৫ সাল। শুভ আগমন ২০১৬। আজ আনন্দে মাতবে পুরো বিশ্ব, হ্যাপি নিউ ইয়ার।

ভালোমন্দ মিশিয়ে পার হয়, প্রতিটি মানুষের জীবন। ২০১৫ সালও তার ব্যতিক্রম নয়। আমাদের কারো জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা খুব কষ্টকর, আবার একই সঙ্গে এমন ঘটনাও ঘটছে যা অনেক বেশি আনন্দের। হয়তো দুই ধরনের ঘটনাই আমাদের জীবনের অনেক কিছু বদলে দিয়েছে। আমাদের উচিত পুরনো দিনের দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা- সব কিছু ভুলে ‍গিয়ে সামনের দিকে এগোনোর দৃঢ় প্রত্যয়ে অটুট থাকা।

বছরের শুরুতেই আমরা ২০১৫ সালের শেষে আমাদের প্রাপ্তির খাতাটা মিলিয়ে নেই। আর যদি তাতে কোনো অপ্রাপ্তি থাকে; তবে হতাশ না হয়ে, পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। সততা, একাগ্রতা, সৃষ্টিশীলতা প্রয়োগ করে ২০১৬ সালকে করে তুলি সাফল্যমণ্ডিত।

আমরা সুন্দর একটা আগামী চাই।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image