ভারত-পাকিস্তান সীমান্তে গুলাগুলি: ২ সেনা নিহত

india-pakistan-boarder-fight

সিটিজি বার্তা২৪ ডটকম, আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বৃহস্পতিবার সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হামলা চালিয়েছে ভারত। সীমান্ত পেরিয়ে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আজাদ জম্মু ও কাশ্মিরে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই সেনা নিহত হয়েছে।

অসমর্থিত সূত্রে জানা গেছে, নিহত দুজন পাকিস্তানের সেনাসদস্য।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে এ সংঘর্ষের খবর নিশ্চিত করা হয়েছে।

ডনের খবরে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই দেশের সেনাদের মধ্যে এ গোলাগুলির সূত্রপাত হয়। সকাল ৮টা পর্যন্ত এ গোলাগুলি অব্যাহত থাকে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিনা উস্কানিতে ভারতীয় বাহিনীর হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা। আজাদ কাশ্মিরের ভিম্বার, হটস্প্রিং কেল এবং লিপা সেক্টরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.