বুধবার,২০ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম

OLYMPUS DIGITAL CAMERA
ঝিনাইদহ প্রতিনিধিঃ“জল আছে যেখানে, মাছ আছে সেখানে” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ফিরে এক আলোচনা সভায় মিলিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামূল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে মৎস্যজীবি, মৎস্যচাষীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। আলোচান সভা শেষে ৪ জন মৎস্যচাষী প্রত্যেককে ৫০ হাজার টাকা প্রদাণ করা হয়।


You must log in to post a comment.