যৌন নিগ্রহের পর ভুল ভেবেছিলেন লেডি গাগা

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

lady_gagaবিনোদন ডেস্ক ঃ পপ স্টার লেডি গাগা। বহুবার বিতর্কিত হয়েছেন নানা কারণে। বিশেষ করে পোশাক নিয়ে বেশ কয়েক বার তাকে নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে হলিউডে। সেসবকে ছাপিয়ে কিশোরী গাগার যৌন নিগ্রহের অভিজ্ঞতা প্রকাশের পর তা নিয়ে বিশ্ব জুড়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।

সম্প্রতি নিজের যৌন নিগ্রহের বিষয়ে মুখ খুলেছেন তিনি। এক সাক্ষাতকারে গাগা জানান, বহু বছর যৌন নিগ্রেহের বিষয়ে নিজেকে দোষারপ করে এসেছেন। তবে এখন সেই ভুল সুধরে নিয়েছেন।

ধর্ষিত হওয়ার পর নিজের মানসিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘ঘটনার কথা আমি সাত বছর কাওকে বলিনি। ব্যাপারটা কীভাবে ভাবব, কীভাবে গ্রহণ করব, তা কিছুতেই বুঝতে পারতাম না। এর জন্য নিজেকেই দোষারোপ করে গিয়েছি দিনের পর দিন। কিন্তু কীভাবে ওই দোষারোপ না করে থাকতে পারি তা জানতাম না।’

গাগা আরও বলেন, ‘ওই ঘটনা আমাকে সম্পূর্ণ বদলে দেয়। আমি যা ছিলাম, তার থেকে সম্পূর্ণ বদলে যাই। আমার শরীর এবং চিন্তাভাবনাও বদলে যায়।’

ধর্ষণের ঘটনা তাকে কীভাবে শারীরিকভাবে বদলে দিল, এই প্রশ্নের উত্তরে গাগা বলেন, এরকম ট্রমার মধ্যে দিয়ে গেলে এর প্রভাব শুধু শরীরের ওপরই পড়ে না।

২৯ বছরের গাগা বলেছেন, আমার মনে হত, যে ধরনের পোশাক আমি পরতাম, আমি ব্যক্তিগতভাবে যে রকম আকর্ষণীয় ছিলাম, এই সব কারণেই হয়ত পরিস্থিতির দিকে নিজেকে নিজেই টেনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু পরে ওই ধারনা বদলে গিয়েছে। বুঝেছি, নিজেকে দোষারোপ করাটা সম্পূর্ণ ভুল ছিল।’

গত বছরে এক সাক্ষাৎকারে ধর্ষণের শিকার হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন গাগা।

সম্প্রতি গাগা তার যৌন নিগ্রহের ঘটনাকে ভিত্তি করে ‘টিল ইট হ্যাপেন্স টু ইউ’ শিরোনামের একটি গানও রচনা করেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image