এই মাত্র:

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘দস্যু আফসার’ গুলিবিদ্ধ

সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

gulibস্টাফ রিপোর্টার, ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘দস্যু আফসার বাহিনীর প্রধান’ নুরুল আফসার (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। এ অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য ‘দস্যু’ নুরুল আফসারকে নিয়ে তার আস্তানায় অভিযান চালানো হচ্ছে বলে সকাল সাড়ে ১০টায় জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে অভিযানে যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান নুরুল আফসার। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ গুলিবিনিময়ের পর নুরুল আফসারের পায়ে গুলি লাগে। এসময় বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ আফসারকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক আফসারকে নিয়ে তার আস্তানায় অভিযান চালানো হচ্ছে।

 

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image