সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ডেস্ক সংবাদ : শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ার হোসেন। এর আগে ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
অ্যাকাউন্টিংয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পর ব্যাংকিং ও ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন মো. আনোয়ার হোসেন। ২০০৭ সালে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে জেএভিপি ও ইনচার্জ (ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ডিভিশন) হিসেবে যোগদান করেন তিনি।
এর আগে গ্রীন ডেল্টা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জের দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মো. আনোয়ার হোসেন। দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনে দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী ব্যবসায়িক চিন্তা দ্বারা কর্মরত প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন তিনি









