১৫ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
লাইফ স্টাইল ডেস্ক ঃ সারাদিনে থাকেন বিভিন্ন কাজের চাপের ভেতরে। রাতে রাজ্যের চিন্তা এসে ভর করে মাথায়। এসব কারণে সুখের ঘুম উড়ে যায় নিমিষে। অনিদ্রার এক চরম ভোগান্তি আপনাকে পেয়ে বসে। দিনে দিনে কাহিল হয় দেহ মন। আর এই যন্ত্রণায় ভুগে থাকেন অনেকেই। দিনের পর দিন অনিদ্রায় আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে শারীরিক অনেক সমস্যা। রাতে ঠিকমতো ঘুম না হলে ত্বক কুচকে বেশি বয়স্ক দেখাচ্ছে। এছাড়াও মুখে ব্রণের সমস্যা, হজমের সমস্যা, মাথাব্যথাসহ আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। একটু সচেতন হলেই এসব সমস্যা থেকে রেহাই পেতে পারেন সহজেই। তাই সহজে অনিদ্রা দূর করতে-
– সন্ধ্যা হওয়ার ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। কাজকর্ম গুছিয়ে নিতে হবে সময় হিসেব করে, যাতে খুব বেশি দেরি না হয়।
– রাতের খাবার খেতে হবে ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে। ঘুমানোর আগে খাবার হজম হওয়া উত্তম।
– রাতের খাবার অবশ্যই হালকা হওয়া উচিৎ। এতে যেমন ঘুম ভালো হয়, আবার দেহের ওজন বাড়িয়ে দেয় না।
– শোয়ার আগে মধুমিশ্রিত গরম দুধ খেতে পারেন।
– এক গ্লাস জিরা ভেজানো পানি খেলেও দারুণ ঘুম হবে।
– শুয়ে টিভি দেখার অভ্যাস থাকলে বাদ দিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় শোয়ার ঘরে টিভি না রাখা। টিভি থাকলে ঘুমের ক্ষতি হয়।
– ঘুমানোর আগে লাইট নিভিয়ে অন্ধকার ঘরে শুতে পারেন, কিম্বা হালকা আলোও রাখতে পারেন।
– মনে মনে ঘুমের জন্য ইতিবাচক ভাবনা তৈরি করুন।
– ঘুমানোর আগে একটু উঠবস করতে পারেন। যা আপনার ঘুমে সবচেয়ে বেশি কাজ দেবে। কারণ উঠবস করলে আপনার শরীরে অনেক বেশি ক্লান্তি আসবে। আর তখনই আপনাকে টানবে বিছানায়। একসময় দেখবেন ঘুম চলে এসেছে।









