রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদক: এসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব-১৮ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ” এ আজকের জয় পেয়েছে রাইজিং স্টার ক্রিকেট একাডেমী ও উদীয়মান ক্রিকেট একাডেমী।
মেডিকেল কলেজ মাঠে দিনের প্রথম খেলায় টসে জিতে চান্দগাঁও ক্রিকেট একাডেমীর বিপক্ষে প্রথমে ব্যাট করে রাইজিং স্টার ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাহা ওয়াসিফ ৬৬ বলে ৭০ ও হেদায়েত ১৭ বলে ২৮ রান সংগ্রহ করে। আরিফ ও রাকিব উভয়েই ২২ রানের বিনিময়ে ১টি করে উইকেট লাভ করে। জবাবে চান্দগাঁও ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। আরিফ ৩১ বলে ২৩ রান সংগ্রহ করে ও লাবিব ৪ রানে ২ উইকেট সংগ্রহ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় তাহা।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে চন্দনাইশ ক্রিকেট একাডেমীর বিপক্ষে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় উদীয়মান ক্রিকেট একাডেমী। প্রথমে ব্যাট করে চন্দনাইশ ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবিন ৩৪ বলে ২০ রান সংগ্রহ করে। আসাদ ৭ রানে ৩টি উইকেট সংগ্রহ করে। জবাবে ১৬.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় উদীয়মান ক্রিকেট একাডেমী। আদনান ৩০ বলে ৪৩ রান করে ও শরীফুল ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকে। আতিক ও শিহাব যথাক্রমে ৫ ও ২৫ রান দিয়ে ২টি করে উইকেট সংগ্রহ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আসাদ।
টুর্নামেন্টের আগামীকালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ক্রিকেট কোচিং সেন্টার ও কর্ডিয়াল ক্রিকেট একাডেমী এবং দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে জে.সি.টি.এ. ও বসুরহাট ক্রিকেট একাডেমী।










