মঙ্গলবার,২৯ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদক:এসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধব–১৮ ক্রিকেট টুর্নানেন্ট” আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমী ও ব্রাদার্স ক্রিকেট একাডেমী।
দিনের প্রথম ম্যাচে টস জিতে বাঁশখালী ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ব্রাইট ক্রিকেট একাডেমী। ব্রাইট ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে।দলের পক্ষে হাসান ৪৮ বলে ৭৭ ও শুভ ৪৪ বলে ৫৭ রান করে। হাসান ২৮ রানে ২টি উইকেট লাভ করে।জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে বাঁশখালী ক্রিকেট একাডেমী ।হাবিবুল করে ৫৭ রান এবং রয়েল ও হাসান যথাক্রমে ১৫ ও ১৮ রানে ২টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় হাসান। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার প্রদান করেন্ ক্রিকেটার মাসুম–উদ–দৌলা।
দিনের ২য় ম্যাচে টস জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমীর বিপক্ষে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রিচ প্লে ম্যাক্স ক্রিকেট একাডেমী এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। শাফিন ২৪ ও সাকিব করে ৩৩ রান। তাহমিদ ২৭ রানে ২টি উইকেট লাভ করে। জবাবে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ক্রিকেট একাডেমী। মহিন ৭০* ও অন্তু ২৪ রান করে। শাফিন, রাফি, সাকিব ও ছোটন প্রত্যেকে ১ টি উইকেট লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় মহিন। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার প্রদান করেন্ বিভাগীয় কোচ মমিনুল হক।
আগামীকাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে স্বাধীনতা ক্রিকেট একাডেমী ও রাঙ্গুনিয়া ক্রিকেট একাডেমী এবং ২য় খেলায় মুখোমুখি হবে চিটাগাং ক্রিকেট একাডেমী ও মিলেনিয়াম ক্রিকেট একাডেমী।











