শুক্রবার, ১ জানুয়ারি,২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ক্রীড়া প্রতিবেদক ঃএসোসিয়েশন অফ চিটাগাং ক্রিকেট কোচেস আয়োজিত “সিটিজিবার্তা২৪.কম বিজয় দিবস অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে” আজকের নিজ নিজ খেলায় জয় পেয়েছে চিটাগং ক্রিকেট কোচিং সেন্টার ও বাশঁখালি ক্রিকেট একাডেমি ।
নগরির মেডিকেল মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চিটাগং ক্রিকেট কোচিং সেন্টারের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিধ্বান্ত নেয় চন্দনাইশ ক্রিকেট একাডেমি। ব্যাটিং এ নেমে শফিউলের ২৭, শিহাবের ১৩ ও রবিনের ১২ রানের কল্যানে ৯৬ রানের পুজিঁ পায় চন্দনাইশ ক্রিকেট একাডেমি। চিটাগং ক্রিকেট কোচিং সেন্টারের শাওন,ইসতিয়াক,মুন ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে রিয়াদের ২৭ ও মুনের ২৬ রানের সাহায্যে ৭ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় নিশ্চিত করে চিটাগং ক্রিকেট কোচিং সেন্টারের। সাঈদ চন্দনাইশের হয়ে ২ টি উইকেট লাভ করেন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মুন মল্লিক। ম্যান অব দা ম্যাচের পুরষ্কার প্রাদন করেন সাবেক ক্রিকেটার আলি তারেক।
দিনের দ্বিতীয় ম্যাচে বাশঁখালি ক্রিকেট একাডেমির বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিধ্বান্ত নেয় হালিশহর ক্রিকেট একাডেমি। ব্যাটিং এ নেমে আবিরের ২৯ ও মাহিনের ২১ রানের উপর ভর করে ৭ উইকেটের বিনিময়ে ১৩৩ করতে সক্ষম হয় হালিশহর ক্রিকেট একাডেমি। বাশঁখালির সাকিব ৩ টি এবং হাবিব ও নান্টু ২ টি করে উইকেট লাভ করেন। লক্ষ তাড়া করতে নেমে নজরুলের ৪১ ও হাবিবের ২৫ এর সাহায্যে ১৮.৩ বলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাশঁখালি ক্রিকেট একাডেমি। হালিশহরের নিশান, আকিব,নিহান ও মাহিন প্রত্যেকে ১ টি করে উইকেট লাভ করেন।ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন নজরুল ইসলাম।ম্যান অব দা ম্যাচের পুরষ্কার প্রাদন করেন সাবেক ক্রিকেটার তৌফিদুল ইসলাম বাবু।
আগামিকাল অনিবার্য কারনে খেলা বন্ধ থাকবে। আগামি ৩/১/১৬ তারিখ দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ব্রাইট ক্রিকেট একাডেমি এবং দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ও স্বাধীনতা ক্রিকেট একাডেমি।






