সৌদি আরবের জিজানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৫

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

ksaaআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজানে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

ফেসবুকে দেওয়া পোস্টে সৌদির বেসামরিক নিরাপত্তা দপ্তর অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছে। ওই পোস্টে বলা হয়, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত আড়াইটায় হাসপাতালে আগুন ধরে।

আলজাজিরার খবরে বলা হয়, ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, হাসপাতালের দ্বিতীয় তলা থেকে এ আগুন ছড়িয়েছে। এই তলায় রয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং মাতৃস্বাস্থ্য ইউনিট।

অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুটে যান সৌদি আরবের কর্মকর্তারা। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।

উৎসঃ   NTV

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image