হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের বাফুফের

বুধবার,২৩ ডিসেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা২৪.কম

Bangladesh Football Federation

বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশের কাছে হারার পর  আরামবাগের সমর্থকদের বাফুফে ভবনে ভাংচুরের প্রতিবাদে  মতিঝিল থানায় মামলা দায়ের করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মধ্যকার খেলাকে কেন্দ্র করে ঘটনা ঘটায়,   ম্যাচের দিন মঙ্গলবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) বাফুফে ভবনে ভাংচুরের পরই এই মামলা দায়ের করা হয়।বাংলাদেশ দন্ডবিধির ১৪৯/৪৪৩/৪২৭/৩৪ ধারায় অজ্ঞাত নামা ১৫০-২০০ জনকে আসামী করে এই মামলা করা হয়।

মামলা দায়ের করার পর আরামবাগ ক্লাব থেকে অজ্ঞাত নামা ২৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের আদালতে চালান করা হয়েছে।এই বিষয়ে  সাংবাদিকদের অবহিত করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি বলেন‘মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অনভিতপ্রেত হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ থেকে দু’শ জন উশৃঙ্খল ব্যাক্তিকে আসামি করে আমরা মতিঝিল থানায় মামলা করেছি এবং আমরা পুলিশকে অনুরোধ করেছি যে, তারা যেন অতিশিগগির প্রকৃত আসামি খুঁজে বের করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করেন।’

হামলাকারীদের বিরুদ্ধে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি পুরণ দাবী করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এদিকে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশ ও আরামবাগের খেলাকে কেন্দ্র করে বাফুফে ভবনে হামলার কারণে লিগের খেলা আপাতত বন্ধ রাখা হয়েছে। লিগের পরবর্তী ম্যাচ কবে অনুষ্ঠিত হবে তা ২৪ ডিসেম্বর সভায় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য গতকাল ২২ ডিসেম্বর বিকেলে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবলে বাংলাদেশ পুলিশের কাছে ৩-২ গোলে হারে আরামবাগ। আরামবাগের উগ্র সমর্থকরা বাফুফে ভবনে হামলা চালায়।
হামলার পর পরই রাতে আরামবাগ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ বাফুফে ভবনে এসে ক্ষমা চান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image