তিন কেজি স্বর্ণের বারসহ ১ যাত্রী আটক

বুধবার,২৪ সেপ্টেম্বর, ২০১৪

নিজস্ব প্রতিবেদক,সিটিজি বাতর্া২৪ডটকম

biman_gold-arrest ঢাকা : এক যাত্রীর মাইক্রোওভেনের মটরের ভেতর থেকে ৩ কেজি ১৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে আসা তারেক হোসেন (২৪) নামে ওই যাত্রীকে বুধবার সকাল সোয়া ৯টার দিকে স্বর্ণসহ আটক করা হয়। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, তারেক হোসেন দুবাই থেকে আসার সময় মাইক্রোওভেনের মটরের ভেতরে ২৭টি স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড়কোটি টাকা। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

About admin