ব্রেকিং নিউজ

শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

73268_rakib২৮ এপ্রিল মংগলবার ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, ঢাকা  : বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে সব পক্ষকে ভোটের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দীন আহমদ। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোট গ্রহণ শেষে  সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময়, নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো একদিন দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কাছে এখনো কেউ নির্বাচন বর্জনের কোন দরখাস্ত করেননি। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তাদের সব অভিযোগ আমলে নিয়েছি।’

এছাড়াও, কাজী রকিবউদ্দীন আহমদ সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত ও নির্বাচন পরবর্তী নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আরো একদিন মোতায়েন থাকবে। আমি তাদেরকে সর্বদা সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিচ্ছি।’