ব্রেকিং নিউজ

চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

শনিবার, ৩০ মে, ২০১৫

ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪.কম

SSC

চট্টগ্রাম ঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) গড় পাসের হার ৮২.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ১১৬ জন শিক্ষার্থী। আজ শনিবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এই ফল ঘোষণা করা হয়। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

পরীক্ষার ফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৯৫.৬৭ শতাংশ। মানবিক বিভাগে ৬৯.৮৩ শতাংশ ও ব্যবসা শিক্ষা বিভাগে ৮২.৯৫ শতাংশ।

বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ৮৮ হাজার ৬৩৩ জন। মোট স্কুলের সংখ্যা ৯৭৯টি।

গত বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৯১.৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী। এবার বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল ও ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

About admin