শনিবার, ৩০ মে, ২০১৫
আর, করিম, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম ঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা হাজতে ইসহাক মিয়া (৪০) নামের এক আসামি আত্মহত্যা করেছে।
চুরির মামলায় গ্রেফতারকৃত এই আসামি শনিবার সকাল ৯টার দিকে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে একটি চুরি ঘটনায় ইসহাক মিয়াকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় আনা হয়।
শনিবার সকালে এই আসামি নিজের পরনের শার্ট খুলে ভেন্টিলেটরের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। চুরির অভিযোগে অভিযুক্ত ইসহাক মিয়া পেপসি কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
