ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ২৭২ জনকে গ্রেফতার

শনিবার, ৩০ মে, ২০১৫

ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪.কম

ফাইর ছবি

ফাইল [dropcap][/dropcap]ছবি

ট্টগ্রাম ঃ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৭২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২৬ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান সিটিজিবার্তা২৪.কমকে জানান, জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দাগি আসামি এবং বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ২৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ৬ হাজার ১৩০ পিস ইয়াবা বড়ি ৪৬৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About admin