রোববার, ৩১ মে, ২০১৫
নাদিয়া ডালিয়া, সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদনডেস্ক ঃ হলিউডের জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এই তারকা জুটির বিয়ের পর থেকে তাদেরকে একেত্রে অনেকেই ভালোবেসে ‘ব্রাঞ্জেলিনা’ নামে অভিহিত করে থাকেন।
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট যেমন হলিউডের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী তারকাদের মধ্যে অন্যতম, তেমনি খরচের দিক দিয়েও এই জুটি আবার অন্য অনেকের থেকেও অনেকটাই এগিয়ে। ওকে ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, আলোচিত এই জুটি সম্প্রতি ঋণ করে জীবন যাপন করছেন।
জানা গেছে, গত বছরের আগস্টে বিয়ের পর এই জুটি তাদের জমানো ৪২৫ মিলিয়ন ডলার খরচ করে ফেলেছেন। আর বর্তমানে ৩৫ মিলিয়ন ডলারের ঋণ করে ফেলেছেন। ঋণ শোধ করতে তারা তাদের নিউ অর্লিয়েন্সের ৬.৫ মিলিয়ন ডলারের বাড়িটি বিক্রি করে দিচ্ছেন।
এরপরও সমস্যা না কাটলে অ্যাঞ্জেলিা জোলি ও ব্রাড পিট তাদের ৬০ মিলিয়ন ডলারের ফ্রান্সের সম্পত্তিটি বিক্রি করে দেবেন বলে ওকে ম্যাগাজিনের খবরে বলা হয়েছে।
ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সংসারের বিভিন্ন খরচের মধ্যে ৬ সন্তানের লালন-পালন বাবদই বছরে ১ মিলিয়ন ডলার খরচ হয় বলে রিপোর্টে বলা হয়েছে। ভ্রমণ বাবদও বেশ খরচ হয়। যখন তারা ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেন না, তখন সবার জন্য পাবলিক বিমানের প্রথম শ্রেণীর টিকিট কাটেন যার খরচও ধীরে ধীরে আকাশ সমান হয়েছে। তবে খরচ মেটানোর জন্য অ্যাঞ্জেলিনা ও ব্র্যাড পিট এখন মরিয়া হয়ে উঠেছেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper
