শহীদ হামজা ব্রিগেডের সেকেন্ড ইন কমান্ড নাসির প্রকাজ সজল (২৭) ও শামসু (২৫) নামের দুই সহ দুই ‘জঙ্গি’কে আটক করেছেন র্যাব-৭।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর একে খান মোড় থেকে আটক করে র্যাব সদরদপ্তরে নিয়ে যায়। তবে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের সদস্য এবং ‘শীর্ষ জঙ্গি’ বলে দাবি করেছেন র্যাব।
র্যাবের চট্টগ্রামের এএসপি সাহেদা আকতার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগেও আমরা শহীদ হামজা ব্রিগেডের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিলাম। এ সময় নাসির ও শামসু পালিয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সন্ধ্যায় নগরীতে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে।
নাসির ও শামসু’র বাড়ি নোয়াখালী জেলায়। তবে তারা চট্টগ্রামে অবস্থান করে ‘জঙ্গ’ কার্যক্রম চালাত বলে তিনি জানান।
Ctgbarta24.com 24 hours Online News Paper